ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোর নিহত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে । রোববার (২ নভেম্বর) রাজবাড়ী জেলার সদর উপজেলার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনের আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রনক সরকার গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দূর্ঘটনায় নিহত কিশোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। রিয়াদ রাজবাড়ী জেলার সদর উপজেলার দাদশী ইউনিয়নের ধুলদি কেস্টপুর গ্রামের রহমত আলী শেখের ছেলে। তিনি রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার একটি বেকারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “মোটরসাইকেলটি শ্রীপুরের দিক থেকে বড়পুলের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের একটি গাছে এবং পরে রোড ডিভাইডারে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।”

জানা গেছে, পরবর্তীতে আহত ব্যক্তির উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  চিকিৎসাধীন রয়েছেন।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

লেখক