ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার :

গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ৪০ মিনিটে মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায়। জানা যায়, কালীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে নোয়াপাড়ার আমজাদ হোসেন স্বপনের ফাঁকা জায়গা থেকে দুইজন মাদক কারবারিকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার সানাউল্লাহ ভূইয়ার ছেলে মাসুম ভূইয়া (২৩) ও একই এলাকার ইসমাইল ভূইয়ার ছেলে সাহিন ভূইয়া।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৩০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯,০০০ টাকা।

ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী একটি মামলা (এফআইআর নং-৩, তারিখ-০৩/১১/২০২৫) দায়ের করা হয়েছে।

এই মামলার বাদী এসআই (নিঃ) অপূর্ব কুমার বাইন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. রাসেল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানান, “মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে। আমি এবং আমার থানার পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।”

লেখক