ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শিবগঞ্জে এমপি প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের আলোচনা সভা 

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধি ঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে শুক্রবার ৭ই নভেম্বর বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। প্রায় চার শতাধিক মোটরসাইকেল অংশ নেয় এ শোডাউনে। শোভাযাত্রাটি কিচক ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিচক বাজার, ধারিয়া বাজার, সোনারপাড়া বাজার, গাদুরহাট, খামটা বাজার, মৃগনীপাড়া, বেলতলী বাজার, গোপীনাথপুর বাজার ও বন্দর এলাকা ঘুরে পুনরায় কিচক বাজারে এসে সমবেত হয়।

এ সময় শোডাউনে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মনোনীত সাবেক সংসদ সদস্য ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।

সন্ধ্যায় শোডাউন শেষে কিচক বাজারে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিচক ইউনিয়ন জামায়াতের সভাপতি আমির মোঃ তোফাজ্জল হোসেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহাদাতুজ্জামান বলেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায়। ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্যই হবে আমাদের শক্তি। শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামী নেতা এ্যাডভোকেট শাকিল উদ্দিন, যিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সংসদ পরিষদের সদস্য ছিলেন।

এ ছাড়া বক্তব্য দেন ইউনিয়ন জামায়াতের কেয়ারটেকার মো. শহিদুল ইসলাম, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সর্বদা জনগণের পাশে থাকবে।

সভা শেষে স্থানীয় কর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী উদ্দীপনা লক্ষ্য করা যায়।

লেখক