ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানকে স্মরণ করে গত শুক্রবার দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’।

এরই অংশ হিসেবে দিনাজপুর জেলার পার্বতীপুরে শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। পার্বতীপুর পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালী বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ. জেড. এম রেজওয়ানুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ. জেড. এম মেনহাজুল হক। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, আকরাম হোসেন মাস্টার, মন্মথপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আলম, শরিফুল ইসলাম বাবু । এসময় উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ. জেড. এম রেজওয়ানুল হক’কে অবিলম্বে মনোনয়ন দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সবিনয় অনুরোধ জানান এবং অন্যথায় দিনাজপুর-৫ আসন বিএনপি চিরদিনের জন্য হারানোর আশংকাও প্রকাশ করেন বক্তারা। প্রধান অতিথি ভার্চুয়াল বক্তব্যে আগামী ২-৩ দিনের মধ্যে পার্বতীপুর-ফুলবাড়ি আসনে বিএনপি’র মনোনয়ন বিষয়ে সু-খবরের আশ্বাস দেন নেতা-কর্মীদের।

লেখক