ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

সমঝোতা না হলে, শাটডাউনের কারণে বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা বাড়তে পারে কয়েকগুণ

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে শনিবার ১ হাজার ৪০০টির বেশি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। প্রায় ৬ হাজার ফ্লাইট দেরিতে যাত্রা করেছে।
বাজেট পাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেই জানা গেছে।

ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, গত শুক্রবার ৭ হাজার ফ্লাইট দেরিতে ছেড়েছিল। এর আগের সপ্তাহে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, দেশের ৪০টি ব্যস্ত বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সর্বোচ্চ ১০ শতাংশ কমানো হবে। শাটডাউন চলাকালে বেতন বন্ধ থাকায় অনেক বিমান চলাচল নিয়ন্ত্রক কাজে নিয়মিত নয় বলেও জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে ফেডারেল সরকারের শাটডাউন চলছে। কংগ্রেসে এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একমত হতে পারেননি।

আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, শাটডাউন শেষ করতে একমতে পৌঁছানোর কোনো বিকল্প নেই। তাই শাটডাউন শেষ করতে একমতে পৌঁছানোর জন্য নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বে-সামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ (এফএএ) জানিয়েছে, শনিবার দেশের ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ৪ শতাংশ ফ্লাইট বাতিল করতে উড়োজাহাজ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। শাটডাউন শেষ না হলে ১৪ নভেম্বরের মধ্যে এই বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০ শতাংশে পৌঁছাতে পারে।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সাংবাদিকদের জানান, পরিস্থিতি আরও খারাপ হলে এবং আরও বেশি নিয়ন্ত্রণকর্মীরা কমে গেলে তিনি উড়োজাহাজ চলাচলে ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলার নির্দেশ দিতে পারেন।

লেখক