ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

আসছে শীত, কেমন থাকবে এবার শীতের দাপট -জানালেন আবওহাওয়াবিদেরা

কার্তিক মাসটি শেষ হতে না হতেই ধীরে ধীরে পর্যায়ক্রমে শীতের আমেজ মিলছে প্রকৃতিতে। সারাদেশের কোথাও কোথাও দেখা মিলছে মৃদু কুয়াশা। সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে- এই যেনো প্রকৃতিতে নেমে এসেছে শীত।

মধ্য হেমন্তের প্রকৃতিতে শেষ রাতে হালকা শীতের অনুভূতি হলেও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গরমের অস্বস্তি যেনো কাটতেই চাইছে না। মাঠের কৃষক কিংবা শ্রমজীবী-কর্মজীবীদের পাশাপাশি বিভিন্ন জনমনে প্রশ্ন- কবে আসবে শীত? এবার প্রকৃতিতে কতটাই বা নামবে এই শীত।

শনিবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েক দিনের তুলনায় সামনে দিনের তাপমাত্রা সামান্য কমবে। ফলে গরমের অনুভূতিও কিছুটা কমতে পারে। এসময়ে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও নির্ধারণ করে দেয় শীতের প্রকৃতি।

সনামধন্য এক আবহাওয়াবিদ জানান, এখনো শীতকাল শুরু না হলেও শেষরাত বা ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করছে। তবে যখন দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি বা তারও নিচে নামতে শুরু করে তখনই শীতের অনুভূতি বৃদ্ধি পায়। তখন সাধারণত একে আমরা শীতকাল বলে থাকি। বাংলাদেশে সাধারণত মধ্য নভেম্বর থেকেই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে একটু একটু করে শীত নামতে শুরু করে। সে হিসেবে, আর মাত্র কয়েকদিনের মধ্যেই প্রকৃতিতে শীতের আমেজ পাওয়া যাবে।

আবহাওয়াবিদেরা জানান, সাধারণত বাংলা পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শেষ দিক থেকে শীতের আমেজ বুঝতে শুরু করে দেশের উত্তর-কিংবা পশ্চিমাঞ্চলের মানুষেরা। এছাড়া জলাশয় কিংবা ঘন বন জঙ্গল এলাকায় শীত অনুভূত হতে শুরু করে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই।

আবহাওয়াবিদরা বলছেন, এই শীত অনুভূত হলেই তা শীতকালের শুরু নয়। তারা বলছেন, সাধারণত রাতের তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচে নেমে আসলেই আমরা তাকে শীত বা শীতকাল বলে থাকি। শীতকাল বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য যদি ১০ ডিগ্রিরও বেশি হয় সেটি প্রকৃতিতে শীতের বার্তা দেয়।

আবহাওয়াবিদেরা বলছেন, মধ্য নভেম্বর অর্থাৎ নভেম্বরের ১৫ তারিখের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় শীতের আগমন টের পাওয়া যাবে, তবে ঢাকায় সেটি আসতে আরো কিছুটা সময় লাগতে পারে। তবে, যদি আগামী কয়েকদিনে বাতাসের গতিবেগ বেড়ে যায় তখন কিছুটা ঠাণ্ডা পড়তে পারে। এছাড়াও সূর্যের কিরণকাল যদি কমে যায় অর্থাৎ দিন ছোট হতে থাকে তখনও আস্তে আস্তে শীত বাড়বে বলেও জানিয়েছেন বিভিন্ন আবহাওয়াবিদেরা।

তবে সর্বশেষ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েকদিনের তুলনায় দিনের তাপমাত্রা কমবে, ফলে কমবে গরমের অনুভূতিও। তাদের দেওয়া তথ্য মতে, গত সেপ্টেম্বর অক্টোবরেও ধারাবাহিকভাবে বৃষ্টি হয়েছে মূলত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে। বাংলাদেশের একটি প্রবাদ প্রচলিত আছে ‘উনো বর্ষা, দুনো শীত’। অর্থাৎ যে বছর বর্ষায় বৃষ্টি কম হয়, সে বছর শীতকালে শীত বেশি পড়ে।

এটি একটি গ্রামীণ প্রবাদও বটে। তবে এই প্রবাদটি এমনি এমনি আসেনি। গ্রামীণ বাংলায় স্থানীয় পর্যায়ের মানুষরা নানা দিক বিবেচনায় রেখে যে প্রবাদগুলো তুলেছেন তার সঙ্গে যে বাস্তবতার মিল রয়েছে সেটিকে সত্য মানছেন আবহাওয়াবিদরাও।

লেখক