ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

উপজেলা ও জাতীয় পর্যায়ে নির্বাচিত গুনী শিক্ষক ২০২৫ সংবর্ধনা পেলেন ইফফাত জাহান ও সবিনয় দেওয়ান

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

উপজেলা ও জাতীয় পর্যায়ে নির্বাচিত গুনী শিক্ষক ২০২৫ সংবর্ধনা পেলেন ইফফাত জাহান ও সবিনয় দেওয়ান।

মঙ্গলবার(১১নভেম্বর)২৫ খ্রিঃ রাঙ্গামাটি শিশু একাডেমি হলে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন, বিশেষ অতিথি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুল চাকমা, ইউপিইটিসি এর ইন্সট্রাক্টর আব্দুল হালিম চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন সদরের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক গণ।
শাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাঙ্গামাটি সদর,রাঙ্গামাটি’র সহকারী শিক্ষক ইফফাত জাহান, এর ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, সদর, রাঙ্গামাটিকে।
এ-সময় তিনি আরো বলেন এত সুন্দর, পরিচ্ছন্ন আয়োজনের মাধ্যমে আমাকে ও হেমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি’র প্রধান শিক্ষক, সবিনয় দেওয়ান, স্যারকে সংবর্ধনা দেয়ার জন্য আমরা খুবই আনন্দিত, এই সাহসিকতা ও সম্মাননা আমাদের বহুদূর এগিয়ে নিয়ে যাবে।

লেখক