ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

জয়েনপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির কলেজ শাখা-৩ (বেসরকারি কলেজ) থেকে ২৭ জুন ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী … বিস্তারিত পড়ুন

কয়রায় ২ শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

খুলনার কয়রায় মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহরাব হোসেন গাজী এবং সহকারী শিক্ষিকা কুলসুম নাহারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙা কালভার্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা গ্রামের আকরাম হোসেন, মারুফা খাতুন , জেসমিন … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে টেকসই ক্যাম্পাস উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার মেঘবাড়ি রিসোর্টে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক … বিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন

গাজীপুরের কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ভূল উত্তরে নাম্বার না দেওয়ায় সিনিয়র সহকারী শিক্ষিকা রাজিয়া সুলতানাকে শারিরীক ভাবে লাঞ্চনা করেছেন একই বিদ্যালয়ের জুনিয়র সহকারী শিক্ষক মো. ওমর ফারুক শেখ। ছেলেকে বেসরকারী কিন্ডার গার্টেনে ভর্তি রেখে সরকারী বই ও উপবৃত্তির টাকা গ্রহণের অভিযোগ রয়েছে সহকারী শিক্ষক মো. ওমর ফারুক শেখের বিরুদ্ধে। সরেজমিনে জানা যায়, উপজেলার মোক্তারপুর … বিস্তারিত পড়ুন

কুমিল্লায় ভুয়া ঠিকানা দেখিয়ে ১৬ বছর প্রধান শিক্ষকের চাকরি

কুমিল্লার চৌদ্দগ্রামে তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে চাকরি করছেন মৌসুমী দস্তিদার। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মৌসুমী দস্তিদারের স্থায়ী ও বর্তমান ঠিকানা চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার জনার্দ্দন ঠাকুরবাড়ি। … বিস্তারিত পড়ুন

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

রাজবাড়ীর পাংশা উপজেলায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে জেলা … বিস্তারিত পড়ুন

প্রেমের ফাঁদে বিয়ে-পরে অস্বীকার; শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নওগাঁর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল মডেল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, প্রতারণা, ভুয়া কাবিননামা তৈরি, হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন বর্তমানে একাধিক মামলার আসামি বলেও জানা গেছে। ভুক্তভোগী এক নারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ফরহাদ হোসেন তার বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও বিভিন্ন সময় শিক্ষার্থীদের … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ের রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃরেহেনা বানু  দীর্ঘ জীবনের  শিক্ষকতা শেষে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারী) সকালে রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানের আয়োজন করেন  প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটিও ও রসুলপুর জাতোপাড়া সরকারি প্রাথমিক … বিস্তারিত পড়ুন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর সক্ষমতা যাচাইয়ে ইউজিসির প্রতিনিধি দল পরিদর্শন

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন নওগাঁ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল। আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে আগত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে একাডেমিক কার্যক্রম চালুর সক্ষমতা যাচাই করেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের আমন্ত্রণে এ সময় সংশ্লিষ্ট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি দলটির কাছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের … বিস্তারিত পড়ুন

পূবাইলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ১০/১২/২০২৫ ইং রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয়ের হলরুমে। চলে দিনব্যাপী আয়োজন পবিত্র কোরআন তেলাওয়াত, দুপুরের খাবার, কেক কাটা ও পুরস্কার বিতরণ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহ-সভাপতি ও পূবাইল … বিস্তারিত পড়ুন