ব্রেকিং নিউজ ডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ

কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে আরএইচএল প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত

আলামিন, কয়রা (খুলনা) প্রতিনিধি :

খুলনার কয়রায় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগণের জন্য স্থিতিস্থাপক বসতবাড়ি এবং জীবিকা সহায়তা (আরএইচএল) প্রকল্পের আওতায় একটি অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে মদিবাদ লঞ্চঘাট এলকায় এ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। সফরে অংশগ্রহন করেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) ও নবলোক পরিষদের আরএইচএল প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট উপকারভোগীগণ।

এ সফরটির উদ্দেশ্য ছিল আধুনিক ও জলবায়ু পরিবর্তন সহনশীল প্রযুক্তি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন। অংশগ্রহণকারীগণ আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ, মাঁচা পদ্ধতিতে ছাগল পালন এবং জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ি পরিদর্শন করেন। তারা মাঠ পর্যায়ে উপকারভোগীদের অভিজ্ঞতা শোনেন এবং উদ্ভাবনী উদ্যোগ সমূহ প্রত্যক্ষ করেন।

সফর শেষে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে আরএইচএল প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন সহনশীল আবাসন ও টেকসই জীবিকায়ন উন্নয়নে জাগরণী চক্র ফাউন্ডেশন এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

লেখক