ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শাজাহানপুরের সোনাকানিয়ায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

সুজন, শাজাহানপুর (বগুড়া):

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সোনাকানিয়া স্কুল মাঠে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সোনাকানিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে দুপুর থেকেই উৎসুক দর্শকদের ঢল নামে মাঠে। পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

ফাইনালে মুখোমুখি হয় নওদাপাড়া স্পোর্টিং ক্লাব ও জামুন্না স্পোর্টিং ক্লাব। শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র জয়সূচক গোল করে নওদাপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার। তিনি খেলার উদ্বোধন করেন এবং ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহসীন আলী প্রধান পৃষ্ঠপোষক আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল মোস্তফা ফয়সাল

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন—
আড়িয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান, উপজেলা বিএনপির সহ–সভাপতি তমেজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. গোলাম মোস্তফা মজনু, রেজাউল মোস্তফা ফরহাদ, মিজানুর রহমান মতিন কাজী, এটিএম শহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আজিজুল হক, সহ–সভাপতি বজলুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন, সেলিম টিপু, আব্দুর রাজ্জাকসহ স্থানীয় অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

খেলা চলাকালীন মাঠজুড়ে দেখা যায় তুলনাহীন উত্তেজনা। গোলের পর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে দর্শক সারি। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সোনাকানিয়া স্কুল মাঠ রূপ নেয় প্রাণবন্ত এক মিলনমেলায়।

লেখক