ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

ভারতের বিহারে জয়ের পরের দিনই সাবেক মন্ত্রী আর কে সিংকে বহিষ্কার করল বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের বিহার রাজ্যের বিজেপির নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে দলটি। বিহারের বিধানসভা নির্বাচনে ৮৯টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করার পরের দিনেই (শনিবার) বিজেপি এ সিদ্ধান্তের কথা জানায়।

আর কে সিংয়ের পাশাপাশি বিজেপিদলীয় এমএলসি অশোক আগরওয়ালকেও দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে জানা গেছে।

পৃথক চিঠিতে এই দুজনকে সাময়িক বহিষ্কার ঘোষণার উল্লেখ করা হয়েছে, দলবিরোধী কর্মকাণ্ডের কারণেই আরা’র বিজেপি’র সাবেক সংসদ সদস্য আর কে সিং এবং এমএলসি অশোক আগরওয়ালের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই নেতার বিভিন্ন বক্তব্যের কারণে এই ব্যবস্থা নেওয়া জরুরি ছিল। সংগঠনের মধ্যে শৃঙ্খলা বজায় রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজ্য বিজেপি সিং ও আগরওয়ালকে তাঁদের অবস্থান স্পষ্ট করতে এবং তা লিখিত জমা দিতে এক সপ্তাহ সময় দিয়েছে দলটি।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে উল্লেখ রয়েছে, আর কে সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে—দলবিরোধী কার্যকলাপ বিশেষ করে সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে তাঁর বিরুদ্ধে দলবিরোধী কর্মকাণ্ড। সূত্রগুলো জানিয়েছে, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিজের দলের নেতাদের বিরুদ্ধেই অভিযোগ তুলছিলেন।

বিহার বিধানসভা নির্বাচনের আগে গত অক্টোবরে আর কে সিং ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, তাঁরা যেন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এমন নেতাদের ভোট না দেন। এর মধ্যে জেডির (ইউ) অনন্ত সিং এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজেপির সম্রাট চৌধুরীর মতো এনডিএর বেশ কয়েকজন প্রার্থীও ছিলেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

লেখক