ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

কাপ্তাই রাঙ্গামাটি আসামবস্তি সড়কে বন্য হাতির আক্রমণে অটোরিকশা খাদে একজনের মৃত্যু

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

রবিবার (১৬ নভেম্বর) ২৫ খ্রিঃ বিকেল ৫ঃ০০ ঘটিকায় সময় রাঙ্গামাটি–কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে যাত্রীবাহী অটোরিকশা খাদে পড়ে এক নারীযাত্রী নিহত হয়েছেন।
মিলনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম-থ ১৫-০৪৫৯ নম্বরের অটোরিকশাটি রাঙ্গামাটি থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল।
এ সময় হঠাৎ একটি বন্যহাতি রাস্তা আটকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে হাতিটি গাড়িটিকে ধাক্কা মেরে পাশের খাদে ফেলে দেয়।
অটোরিকশা চালক দুলাল দৌড়ে সরে গিয়ে প্রাণে রক্ষা পান।
তবে গাড়িতে থাকা দুই নারীর মধ্যে একজন নিহত হন, অন্য জন যাত্রী আহত হয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে রশি বেঁধে অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকাজে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ ও ইআরটি দলের সদস্যরা সহযোগিতা করেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বন বিভাগ এবং ইআরটির সহায়তায় গাড়িটি খাদ থেকে তোলা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, দুই নারী যাত্রী আহত হয়েছেন। তাঁদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, এই সড়কটিতে প্রায়ই বন্যহাতির চলাচল দেখা যায়। সন্ধ্যার পর যাতায়াতকারীরা আতঙ্কে থাকেন।
তাঁরা সড়কে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

লেখক