ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে পাঠানো নেতার নাম আবু বক্কর খান (৪৮)। তাঁর বাবার নাম করম আলী খান। বক্কর রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ১৩ নভেম্বর লকডাউন ঘোষনা করে। লকডাউন সফল করতে গত ১০ নভেম্বর দিবাগত রাতে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামে একটি মিছিল বের করা হয়। বিষয়টি জানতে পেরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আজ্ঞাত আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। শনিবার বিকেলে সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাঁর জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কৃষক লীগ নেতা আবু বক্করকে গ্রেপ্তার করে। পরে তাঁর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়।

লেখক