ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

দ্বিপ্চাদপুর উত্তর পাড়া জামে মসজিদে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের দ্বিপ্চাদপুর উত্তর পাড়া জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত সহজ কুরআন শিক্ষার ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ৮টায় দ্বিপ্চাদপুড় উত্তর পাড়া মসজিদ প্রাঙ্গণ মাঠে

শিক্ষক হাফেজ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ এর সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইদ্রিস আলী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খয়বর রহমান, মজনুর রহমান, সাইদুল ইসলাম, আব্দুল জলিল সহ আরও অনেকে।

পুরস্কার বিতরণের আগে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ও দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।

লেখক