এন এস সুজন, শাজাহানপুর প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় গোহাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মিরাজুল ইসলাম ওরফে মরিচ (৪০)–কে ৬৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর২৫) বিকাল সাড়ে ৫ টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত মিরাজুল ইসলাম গোহাইল সরদারপাড়া গ্রামের মৃত মোঃ মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, শাজাহানপুর থানার এসআই (নিঃ) শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ খরনা ইউনিয়নের চন্ডীবর গ্রামের রাস্তামাথায় বগুড়া-নাটোর মহাসড়কে অভিযান পরিচালনা করেন করছিলেন। এসময় সন্দেহভাজন অবস্থায় চলাফেরা করায় যুবলীগ নেতা মিরাজুল ইসলাম কে আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে ৬৫ (পয়ষট্টি) পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানা ওসি শফিকুল ইসলাম বলেন আটককৃত মিরাজুল মাদকব্যবসায়ী তাকে অবৈধ ইয়াবা সহ আটক করা হয়েছে
তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাশাপাশি শাজাহানপুর থানার মামলা নং-৩০, তাং-২৮/৯/২৫, জিআর নং-৩৫৮, ধারা—৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরো বলেন মাদক ও সন্ত্রাসবিরোধী অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এমন অভিযান চলমান থাকবে।