ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

চোপিনগর ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী প্রচারণা ও ভোটকেন্দ্র কমিটি গঠন

সুজন শাজাহানপুর বগুড়াঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী প্রচারণা ও ভোটকেন্দ্র কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২১ নভেম্বর বিকেলে চোপিনগর হাই স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চোপীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মঞ্জুর কাদের মন্টু।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুর রহমান দুলু, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাজু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মোনায়ার হোসেন,
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম,
চোপীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মইনুল ইসলাম পলাশ এবং শাজাহানপুর উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূলকে আরও সুসংগঠিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনের প্রস্তুতিতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয়।

সভা শেষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার ১ নং ওয়ার্ডের জন্য উপদেষ্টা সহ ১০১ সদস্যের আহ্বায়ক ভোট কেন্দ্র কমিটি ঘোষণা করেন।

লেখক