ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নবীনগরে  মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে মশাল মিছিল

আবু হাসান আপন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষের মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবিতে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকদের উদ্যোগে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে পৌর এলাকার আলিয়াবাদ গুল চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেইটের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন, সদস্য সচিব রুবেল আকরাম,কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,রাজু খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ ও কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছামদানী হৃদয়সহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন,“কালু জাদুর মাধ্যমে উপজেলা বিএনপিতে একটি পকেট কমিটি করে নিজের আত্মীয়স্বজনদের নিয়ে রাজনীতি করছেন। গত ১৫ বছরে তিনি কোন আন্দোলনে মাঠে ছিলেন না।”

বক্তারা আরও বলেন- “২০১৮ সালে কাজী নাজমুল হোসেন তাপস নবীনগরে বিএনপি থেকে নির্বাচন করেছেন। মাঠে তাঁর জনপ্রিয়তা ও দলীয় ত্যাগ-তিতিক্ষার যথাযথ মূল্যায়ন করে মনোনয়নে পূর্ণ বিবেচনার দাবি জানাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি।”

লেখক