ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে বাকবিতণ্ডার জেরে ধাক্কায় বৃদ্ধ নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাক্কায় আহম্মদ আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীর খড় নিয়ে বিরোধের জেরে শহিদুল ও আহম্মদ আলীর পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে শহিদুলের বাড়িতে মানব বর্জ্য ছিটানোর অভিযোগে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শহিদুলের ধাক্কায় আহম্মদ আলী পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

আত্রাই থানার এসআই মোস্তফা জানান, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে মজনু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।

লেখক