রাজবাড়ী প্রতিনিধিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. তবিবুর রহমান।
নির্বাচনে সহসভাপতি হিসেবে এবিএম মঞ্জুরুল আলম দুলাল সেক্রেটারি হিসেবে মো. নজরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. আব্দুর রাজ্জাক মিয়া, আঞ্জুমান আরা বেগম, মেহেদী হাসান, মো. হাবিব শেখ ও কাজী আরাফাত হাসান নির্বাচিত হয়েছেন।
জানা যায়, রাজবাড়ী জেলা ইউনিটের ত্রিবার্ষিক (২০২৫-২৭) কার্যনির্বাহীর কমিটির জন্য গত তিন নভেম্বর নিবাচনের তফসীল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী শনিবার (২৯ নভেম্বর রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহন শরু হয়। ভোটগ্রহন চলে বিকেল চারটা পর্যন্ত। এরপর গণনা শেষে রাত সাড়ে আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনা মো. তবিবুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
উল্লেখ্য এই নির্বাচনে একজন সহসভাতি, একজন সেক্রেটারি ও পাঁচজন কার্যনিবাহী সদস্যের বিপরীতে তিনজন সহসভাপতি, ৬ জন সেক্রেটারি ও ১৮জন সদস্যসহ মোট ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতিতা করে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১৪৬ জন। এর মধ্যে ৮৭৯ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।