রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে জাতীয়তাবাদী কৃষক দলের চারটি ইউনিটের আংশিক কমিটি ঘোষনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত আটটার দিকে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সকালে শহরের পুলিশ লাইন্স এলাকায় এক সভায় এই কমিটি ঘোষনা করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা কৃষক দলের সদস্য সচিব এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, গত সেপ্টেম্বর মাসে এক সভায় জেলার পাংশা উপজেলা, পাংশা পৌর শাখা, কালুখালী উপজেলা ও বালিয়াকান্দি উপজেলা শাখার আংশিক খসরা কমিটি করা হয়। পরে বাকী ইউনিটের কমিটিগুলো খসরা করে কমিটির ঘোষনা দেওয়া সিদ্ধান্ত হয়। এরপর গত মাসের এক তারিখে জেলা কমিটির যুগ্ম আহবায়কদের নিয়ে একটি সভা আহবান করেন। এক পর্যায়ে সভা অসমাপ্ত রেখে তিনি চলে যান। তারপর ৫ নভেম্বর আবারও সভা আহবান করেন। কিন্তু সভায় তিনি উপস্থিত হননি। আজ (মঙ্গলবার) জেলা কমিটির আহবায়ক কমিটিগুলো ঘোষনা করেন। এটি খুবই দুঃখজনক।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু শয্যায়। যেখানে সারা দেশে সকল প্রকার দলীয় কার্যাক্রম স্থগিত রাখা হয়েছে। সেই সময়ে কমিটি ঘোষনা করে গলায় ফুলের মালা পরানো হয়েছে এমনকি মিষ্টিও বিতরন করা হয়েছে। এটা দলের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এই ঘৃণ্য কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে জেলা কৃষক দলের যুগ্ম আহবায় আইনজীবী আব্দুর রাজ্জাক, জাহিদুর রহমান পিন্টু, মো. হারুন অর রশিদ, সদস্য মমিন শেখসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।