ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে আগামি জানুয়ারি থেকে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিভাগ এসোসিয়েশন রাজবাড়ীর সভাপতি আনোয়ার হোসেন, বিআরইলএল রাজবাড়ী শাখার সভাপতি সেকেন পাট্টাদার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, রাজবাড়ী রানিং স্ট্যাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন, রাজবাড়ী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের নেতা শফিকুর রহমান খান প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন আগে সরকারী চাকরি জীবীদের পে- স্কেল দেওয়া হয়। এখন বাজারে সকল জিনিসপত্রের দাম কয়েকগুন বেড়েছে। এই সরকার পে-স্কেলের জন্য একটি কমিশন গঠন করেছিল। কিন্তু তারা তা বাস্তবায়ন করতে গড়িমশি করছে। আমরা চাই আগামি বছরের জানুয়ারি থেকেই এই পে-স্কেল ঘোষনা করা হোক।

লেখক