ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

বেগম জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে দোয়া মাহফিল

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায়
বগুড়ার শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাজাহানপুর উপজেলা বিএনপি, সম্মিলিত এলাকাবাসী ও হাফেজিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ-এর সঞ্চালনায়
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহিন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, সহ-সভাপতি মোশাররফ মাস্টার, মঞ্জুর কাদের মন্টু, আনোয়ার হোসেন মাস্টার মোজাফফর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার ও সাধারণ সম্পাদক সুমি প্রমুখ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল জাহিদ।

দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মুসল্লি, এতিম শিক্ষার্থী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

লেখক