ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হলেন হারুন-অর-রশীদ

রাজবাড়ী প্রতিনিধি : 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে মনোনয়ন পেয়েছেন হারুন অর রশীদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

হারুন অর রশীদের বাড়ি পাংশা উপজেলার মাছপাড়া গ্রামে। তিনি জেলা বিএনপির দুই বারের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফখরুল ইসলাম জানান, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষনা করা হয়। বাকী আসনের মধ্যে ৩৬ টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। বাকী আসনগুলো পরবর্তীতে প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক আইনজীবী লিয়াকত আলী বলেন, জেলা বিএনপির সিদ্ধ্যান্ত রয়েছে দল থেকে যাকেই ধানের শীষের নমিনেশন দেওয়া হবে তাকেই বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। আমরা সেটাই করবো।

উল্লেখ্য, এর আগে ২৩৭টি আসনের মধ্যে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নাম ঘোষনা করা হয়।

লেখক