ব্রেকিং নিউজ বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিবরাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ইমামআবারও চট্টগ্রাম ভাসল মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী

পার্বতীপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি : 

‘নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’-এ প্রতিপাদ্য নিয়ে পার্বতীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস-২০২৫ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ প্রদানসহ নারীর অধিকার, নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির সহযোগিতায় ছিলেন-ল্যাম্ব (LAMB), ব্র্যাক (BRAC), উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বারো কোনা, এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সমিতি।

র‌্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকিনা বিনতে শরীফ, মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানান।

লেখক