ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

বালিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

রাজবাড়ী প্রতিনিধিঃ

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। পরে দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হারুন-অর-রশিদ সভাপতিত্ব করেন এবং কমিটির সদস্য সোহেল মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন,বালিয়াকান্দি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলিম আল রাজি,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কনা রানি দাস।বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সৎ, জবাবদিহিমূলক ও স্বচ্ছ সমাজ গঠনে জনসচেতনতার বিকল্প নেই।অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে দুর্নীতিবিরোধী শপথ পাঠ, সচেতনতা বার্তা প্রচার ও ভবিষ্যৎ কার্যপরিকল্পনা তুলে ধরা হয়।

লেখক