ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

নওগাঁয় আলু–ভুট্টা মৌসুমে জমি চাষে ব্যস্ত কৃষকরা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে আলু ও ভুট্টার আবাদ শুরু হওয়ায় জমি প্রস্তুত ও চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের শুরুর সাথে সাথে মাঠজুড়ে জমি চাষ, সার প্রয়োগ ও বীজ প্রস্তুতিতে চলছে কৃষকদের ব্যস্ততা।

স্থানীয় কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের আশা নিয়ে তারা এবার আগাম আলু ও ভুট্টা আবাদে নেমেছেন। উৎপাদন ভালো হলে লাভবান হবেন বলেও প্রত্যাশা তাদের।

কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে আলু ও ভুট্টার আবাদ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

লেখক