ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাঙ্গামাটিতে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ

এম এস শ্রাবন মাহমুদ, স্টাফ রিপোর্টার :

রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও
কার্পেট বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর)  সকাল ১০ ঘটিকার সময় রাঙ্গামাটি শহরের উত্তর ফরেস্ট কলোনি, বনরূপায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আবু হুরাইরা নুরানি মাদ্রাসা পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহ এর সভাপতিত্বে এবং মো. আরিফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত (পিএসসি) ।

তিনি শীত মৌসুমে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সেনাবাহিনীর মানবিক দায়িত্ব ও সামাজিক অঙ্গীকারের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রমজান উদ্দিন, মাওলানা ইমাম উদ্দিন সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা শীতকালে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

লেখক