ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

দুর্নীতিমুক্ত দেশ গড়তে সততার সাথে সাংবাদিকতা পেশায় কাজ করে যান – ওবায়দুর রহমান শাহিন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল  সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন। বিশেষ অতিথি ছিলেন, মাহাফুজুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখা কমিটি। সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আতাউর রহমান।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সাংবাদিক ওয়াহেদুল ইসলাম, তাজকির হোসাইন, আব্দুল জলিল, হাবিব ইফতেখার, মামুনুর রশীদ মামুন, মোস্তাফিজুর রহমান বকুল, শামসুল হুদা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, “বার্তা:১০” পত্রিকার দিনাজপুর জেলা ও দৈনিক কালের কণ্ঠ ও যুগের আলো পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি মেনহাজুল ইসলাম তারেক সহ পার্বতীপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও জেলার বাংলাদেশ ফেডালের সাংবাদিক ইউনিয়নের নের্তৃবৃন্দ।

প্রধান অতিথি ওবায়দুর রহমান শাহিন বলেন, ‘দেশপ্রেম বৃদ্ধি করে দুর্নীতিমুক্ত দেশ গড়তে সততার সাথে সাংবাদিকতা পেশায় কাজ করে যান। পশ্চিমা শত্রুর আগ্রাসন স্বাধীনতা পূর্ব শত্রুরা বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো। গণতন্ত্র রক্ষায় তফসিল ঘোষণা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনই বিকল্প নেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের তেমন কোন প্রস্তুতি চোখে পড়ছে না।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দৈনিক আমার দেশের পার্বতীপুর উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।

লেখক