ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

নওগাঁর মান্দায় বাসচাপায় কারারক্ষীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর মান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় পলাশ আলী (৩৫) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে নওগাঁ–রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার ভোলাবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কর্মরত ছিলেন। তিনি নিজ মোটরসাইকেলে করে নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় পলাশ আলী ভোলাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে গেলে ঘটনাস্থলেই পলাশ আলীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট কারাগার কর্তৃপক্ষ ও নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

লেখক