ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে নানা আয়োজনে চার বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৯ শে ডিসেম্বর শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের পাঠাগার ভবনে গান,আবৃত্তি, আলোচনাসহ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান, হাবিব হোসেন, গোলাম আলি, শাজাহান মিয়া, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক, শিক্ষক এজাজ আহম্মেদ, নাট্য ব্যক্তিত্ব বাবলা চৌধুরী, শিল্পী আব্দুল জব্বার, সাংবাদিক চন্দন শীল, মহসিন মৃধা সহ স্থানীয় ব্যক্তিবর্গ, শিশু শিল্পীরা।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বীর শহীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের ক্রেষ্ট, উত্তরীয়, ও ফুলেল শুভেচছা দিয়ে সংবর্ধনাদেওয়া সহ গান, আবৃত্তি ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে সৃতিচারণ করা হয়।

লেখক