ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শাজাহানপুরে দারুস সালাম একাডেমীর বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে অবস্থিত দারুস সালাম মডেল একাডেমীর উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ।
তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক খন্দকার মোঃ আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শাজাহানপুর, মোঃ মাহবুবুল হোসেন, ডোমনপুকুর আমিনিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ ইসমাইল হোসেন; আল্লামা ফকির আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ও উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান এবং সাজাপুর ফুলতলা আহমাদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ওয়ারিসুল মোস্তফা আতিক।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ আতিকুজ্জামানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা এবং দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

লেখক