ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

বেগম খালেদা জিয়ার পরলোকগমনে শাজাহানপুরে শোকের ছায়া

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরলোকগমনে শাজাহানপুর উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপি।

এ উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

ঘোষিত শোক কর্মসূচির মধ্যে রয়েছে কুরআন খতম, দোয়া মাহফিল, কালো ব্যাচ ধারণ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু সাহিন সানী, সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বক্তারা আরও বলেন, আপসহীন নেতৃত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের কারণে বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। রাজনৈতিক প্রতিকূলতা ও ব্যক্তিগত কষ্ট সত্ত্বেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।

তারা উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারালো, যা কখনো পূরণ হওয়ার নয়।

বক্তারা সভা শেষে মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

লেখক