ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

অসুস্থ বিদ্যুৎকে দেখতে হাসপাতালে শাজাহানপুর বিএনপির নেতৃবৃন্দ

সুজন শাজাহানপুরঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাকে দেখতে বুধবার (৩১ ডিসেম্বর) হাসপাতালে যান বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। এ সময় তিনি বিদ্যুতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় এনামুল হক শাহীন বলেন,
আজিজুর রহমান বিদ্যুৎ একজন পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তার অসুস্থতায় আমরা সবাই উদ্বিগ্ন। মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হতে পারেন এটাই আমাদের প্রত্যাশা।

নেতৃবৃন্দ অসুস্হ আজিজুর রহমান বিদ্যুতের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন এবং প্রয়োজনে সবসময় তার পাশে থাকার আশ্বাস দেন।

লেখক