ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

রাজবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা

রাজবাড়ী প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন ভাণ্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল কবির।

জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন সেলিম, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, মাইনুদ্দিন, মীর আজাদ, জেলা ছাত্রদলের আব্দুল্লাহ আল আমানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নামাজ শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

লেখক