ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

রাজবাড়ীতে বই বিতরণ শুরু, হয়নি বই উৎসব

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় শোক পালনের কারণে রাজবাড়ীতে এ বছর আনুষ্ঠানিকভাবে বই উৎসব অনুষ্ঠিত হয়নি। তবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই পৌঁছে দিতে সীমিত পরিসরে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বছরের প্রথম দিনে জেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্যান্য শ্রেণির পাঠ্যবই আগামী রবিবার থেকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অধিকাংশ শ্রেণির বই ইতোমধ্যে স্কুলগুলোতে পৌঁছালেও এখনো অষ্টম শ্রেণির পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হয়নি। বই পাওয়া মাত্রই সেগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেন, রাষ্ট্রীয় শোক চলমান থাকায় সরকারের নির্দেশনা অনুযায়ী এ বছর কোনো ধরনের উৎসব আয়োজন করা হয়নি। তবে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে সীমিত পরিসরে বই বিতরণ করা হয়েছে।

লেখক