ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

আবাসিক এলাকাতেও যুক্তরাষ্ট্রের হামলা : ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক :

ভেনেজুয়েলার স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) ভোররাতে দফায় দফায় আবাসিক এলাকাতেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ভীষণভাবে আক্রান্ত হয়েছে দেশটি এমনই অভিযোগ করেছে ভেনেজুয়েলা। পাশাপাশি ব্যাপকভাবে নিজেদের সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে কারাকাস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বিবৃতিতে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানান, ‘আগ্রাসী মার্কিন বাহিনী আমাদের মাটি অপবিত্র করেছে। তারা সামরিক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়ে বেসামরিক নাগরিক অধ্যুষিত আবাসিক এলাকাতেও আঘাত হেনেছে।’

তিনি জানান, দক্ষিণ আমেরিকার এই দেশটি এখন থেকে সমন্বিত প্রতিরক্ষার জন্য নিজেদের স্থল, বিমান ও নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতাসহ সকল ধরনের সামরিক শক্তির ব্যাপক মোতায়েন শুরু করবে। ওয়াশিংটনের এই হামলাকে ‘হীন ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছেন এই মন্ত্রী।

তিনি আরও জানান, কর্তৃপক্ষ এই হামলায় নিহত ও আহত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজের দেওয়া এ তথ্য অনুযায়ী, কারাকাসের দক্ষিণে অবস্থিত ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক কমপ্লেক্স ‘ফুয়ের্তে তিউনা’র আবাসিক এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাজধানীর আশপাশের মিরান্দা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা হয়েছে বলেও জানান তিনি।

এএফপির সাংবাদিক সূত্র জানায়, রাত আনুমানিক দুইটার দিকে কারাকাসজুড়ে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার কম্পনে শহরতলির অনেক এলাকার জানালার কাচ কেঁপে ওঠে। পরে দেশের অন্যান্য শহরেও আরও বিস্ফোরণের খবর পাওয়া যায়। রাজধানীতে প্রায় এক ঘণ্টা ধরে এ ধরনের বিস্ফোরণ চলতে থাকে। এ সময় মাথার ওপর উড়োজাহাজের মতো কিছুর চলাচলের আওয়াজ শোনা যাচ্ছিল। বিস্ফোরণের কারণে রাজধানীর বেশ কিছু এলাকা বিদ্যুৎুবিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রতিরক্ষামন্ত্রী লোপেজ মার্কিন হামলার তীব্র নিন্দা জানান। এই হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও দাবি করেন এ মন্ত্রী।

আরেকদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ‘বড় ধরনের হামলা’ চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। আটক করে তাদেরকে দেশের বাইরে নিয়ে আসা হয়েছে। তবে তাঁদের ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র : এএফপি

 

লেখক