ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে খাদ্য আদালতের অভিযান, খাদ্যপণ্য ধংস ও বেকারির উৎপাদন নিষিদ্ধ ঘোষণা 

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে খাদ্যপণ্যের বিভিন্ন কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ খাদ্য আদালত। শনিবার (৩ জানুয়ারি) বিশুদ্ধ খাদ্য আদালতের উদ্যোগে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারের একটি বেকারির কারখানার উৎপাদন নিষিদ্ধসহ আরও দুটি কারখানার খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয় সূত্র জানায়, বিশুদ্ধ খাদ্য আদালতে উদ্যোগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রাজবাড়ী বিশুদ্ধ খাদ্য আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিশুদ্ধ খাদ্য আদালতে স্টেনোগ্রাফার হোফাজ্জল হোসেন, জেলা পুলিশ লাইন্স, গোয়ালন্দ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে বিএসটিআই অনুমোদনহীন কারখানায় পণ্য উৎপাদন, বিভিন্ন নিষিদ্ধ সুগন্ধি মেশানো মেয়াদোত্তীর্ণ পণ্য উৎপাদন ও সরবরাহ করার অপরাধে দৌলতদিয়ার বাজারের এনএস বেকারি কারখানার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক উৎপাদন নিষিদ্ধ করা হয়। এছাড়া সুমন ও চঞ্চল মিষ্টান্ন ভান্ডারে জিলাপি তৈরিতে হাইড্রোজ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ করার অপরাধে ৫০ কেজি জিলাপি ও ৪০ কেজি মিষ্টি ধ্বংস করা হয়। এসময় সকল প্রতিষ্ঠানকে নিয়ম মেনে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আসিফুর রহমান বলেন, বিশুদ্ধ খাদ্য আদালতের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সার্বিক সহযোগিতা করেছে। অভিযানে একটি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ ও দুটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ধ্বংস করা হয়েছে। অন্য ব্যবসায়ীদের সতর্কমূলক নির্দেশনা প্রদান করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।

লেখক