ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

রাজবাড়ীতে নুরাল পাগলার লাশ পুড়ানোর ঘটনায় গ্রেপ্তার নির্দোষ আসামীদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি : 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা ও কবর থেকে মরদেহ উত্তোলন করে পুড়ানো ঘটনায় গ্রেপ্তার নির্দোষ আসামিদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান জেলা ঈমাম আকীদা রক্ষা কমিটি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা ঈমাম আকীদা রক্ষা কমিটির আহবায়ক মাওলানা ইলিয়াছ মোল্লা।

এসময় তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের পৌর এলাকায় ভন্ড নুরাল পাগলার ইসলামী বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে তৌহদী জনতা নুরাল পাগলার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে তারা তার মরদেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় ২৭ জন নিরীহ আলেম ও তৌহিদী জনতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় চার মাস যাবত তারা কারাগারে রয়েছেন। তাদের পরিবার আজ মানবতার সাথে জীবনযাপন করছেন। এই ঘটনায় তারা জড়িত নয়। তাদেরকে ফাঁসানো হয়েছে। তাদের মুক্তির দাবিতে তৌহিদী জনতা আবারও ফুঁসে উঠেছে। যদি প্রশাসন অনতিবিলম্বে তাদের মুক্তি না দেয় তাহলে আমরা দূর্বার আন্দোলনের দিকে ধাবিত হবো। নিরপরাধ ব্যক্তিদের কারাগার জীবন যাপন করা কখনোই আমরা মেনে নেবো না। গ্রেপ্তার আসামিদের দ্রুত সময়ের মধ্যে মুক্তি না দেওয়ার কারণে যদি কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে তা হলে এই দায়ভার ঈমাম আকীদা কমিটি বহন করবে না। সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা ঈমাম আকীদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, সহসভাপতি আমিনুল ইসলাম, জেলা ঈমাম আকীদা রক্ষা কমিটির সদস্য কে এম মুহিত হিরা, আবুল কাশেম, গোয়ালন্দ ইসলামী আন্দোলনের সভাপতি কোরবান আলী, জেলা যুব মজলিশের সেক্রেটারি আলমিন প্রমুখ।

লেখক