ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

শাজাহানপুরে ‘শয়তানের নিঃশ্বাসে’ ব্যবসায়ীর ২ লাখ ১০ হাজার টাকা খোয়া

সুজন, শাজাহানপুর প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিনব ও উদ্বেগজনক কৌশলে হিপনোটাইজ (স্থানীয়ভাবে পরিচিত ‘শয়তানের নিঃশ্বাসে’) এক ডিলার ব্যবসায়ীর কাছ থেকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী রাজু আহম্মেদ (৩১) শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর বাজার শহীদ মিনার সংলগ্ন এলাকায় প্রাণ কোম্পানির ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২ টার দিকে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাঝিড়ায় অবস্থিত পূবালী ব্যাংকে টাকা জমা দিতে রওনা হন। পথে শাজাহানপুর উপজেলার চকজোড়া বেনারশি ভিটা এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা লাল রঙের একটি সিবি ট্রিগার মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাকে থামার সংকেত দেয়।

সরল বিশ্বাসে মোটরসাইকেল থামানোর পর একজন তার সঙ্গে কথোপকথন শুরু করে। এ সময় পেছনে থাকা অপর ব্যক্তি হঠাৎ তার মুখের সামনে হাত নাড়াতে থাকে। মুহূর্তের মধ্যেই তিনি অস্বাভাবিক অনুভব করেন এবং অভিযোগ অনুযায়ী হিপনোটাইজ হয়ে পড়েন।

প্রায় ১০ মিনিট পর শাজাহানপুর উপজেলার সাজাপুর এয়ারটেল টাওয়ার সংলগ্ন বিশ্বরোড এলাকায় পৌঁছালে তার জ্ঞান ফিরে আসে। তখন তিনি দেখতে পান, তার কাঁধে থাকা ব্যাগটি নেই। ব্যাগের ভেতরে থাকা নগদ মোট ২ লাখ ১০ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে গেছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকাশ্য সড়কে এমন অভিনব কৌশলে ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন,
“‘শয়তানের নিঃশ্বাসে’ টাকা খোয়া যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

লেখক