ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পার্থ বেপারী, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার ৯নং শেখেরহাট ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) আসরবাদ শেখেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিরাজ হোসেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীর উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে শেখেরহাট ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে দোয়া করা হয়। শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

লেখক