সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মুুরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের কৃর্তক পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি এবং শাজাহানপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি।
এছাড়াও উপস্থিত ছিলেন চোপিনগর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, থানা বিএনপির নির্বাহী সদস্য ফারুক হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বকুল, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মুহাম্মদ জাহিদুল ইসলাম আল-জাহিদ,
চোপিনগর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক আ. মান্নান, শাজাহানপুর উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।