ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

জেডএফ কুরআন শিক্ষা মাকতাবের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা :

গাইবান্ধার সাদুল্লাপুরে জেডএফ কুরআন শিক্ষা মাকতাবের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলার ৮নং ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছায় মিয়াবাড়ী মসজিদ প্রাঙ্গণে ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, ভিক্টর লাইফস্টাইল, সু-প্যালেস গাইবান্ধার সৌজন্যে ও জোনার ফাউন্ডেশনের উদ্যোগে জেডএফ কুরআন শিক্ষা মাকতাবের ১০২ জন শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আবির হাসান দ্বীপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সচিব মোঃ আব্দুল সালাম মিয়া, যুগ্ম-আহবায়ক মোঃ আনোয়ারুল ইসলাম প্রমূখ সহ জোনাল ফাউন্ডেশন এর অন্যান্য সদস্যবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

লেখক