ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

পলাশবাড়ী থানার ওসি পরিচয়ে আসামি গ্রেপ্তারে অর্থ দাবির অভিযোগ; ভুক্তভোগীর থেকে পাওয়া কথিত অডিও রেকর্ড ঘিরে চাঞ্চল্য

গাইবান্ধার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়ে আসামি গ্রেপ্তারের নামে অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর নিকট সংরক্ষিত একটি কথিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি মামলার বাদীর লিখিত অভিযোগও সামনে এসেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগকারী মোছা. লুৎফা বেগম (৫২), স্বামী- মো. আনিছুর রহমান, গ্রামের বাড়ি রামচন্দ্রপুর, গাইবান্ধা সদর … বিস্তারিত পড়ুন

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ফুলছড়ী থানার ১নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘোলদহ গ্রামে … বিস্তারিত পড়ুন

জয়েনপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির কলেজ শাখা-৩ (বেসরকারি কলেজ) থেকে ২৭ জুন ২০২৬ তারিখে জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী … বিস্তারিত পড়ুন

গাইবান্ধায় ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে গোবিন্দগঞ্জ থানার নাকাইহাট থেকে … বিস্তারিত পড়ুন

থানা থেকে দেড় কিলোমিটার দূরে প্রতি রাতে বসে লাখ লাখ টাকার জুয়ার আসর; প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন জনমনে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩ নম্বর দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা-নলডাঙ্গা সড়কের নলডাঙ্গা ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীর চরে প্রতি রাতে প্রকাশ্যে লাখ লাখ টাকার জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাদুল্লাপুর থানা থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা … বিস্তারিত পড়ুন

সাদুল্লাপুরে মুদি-দোকানে অভিযানে বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিট জব্দসহ আটক-১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর এলাকায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট (R/S) জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুন রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার একটি দল সাদুল্লাপুর থানার ফরিদপুর ইউনিয়নের মীরপুর বাজার … বিস্তারিত পড়ুন

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক

গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মোঃ মনিরুজ্জামান (মনির), ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং জুনাইদ মোস্তফা, গাইবান্ধা পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। … বিস্তারিত পড়ুন

সাদুল্লাপুরে জমি দখল, মারধর ও প্রাণনাশের হুমকি; থানায় লিখিত অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি দখল, মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করেছেন এক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস এলাকার বাসিন্দা পারভিন বেগম দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ও ভোগদখলীয় জমি ভোগ করে আসছেন। ওই জমিতে বিভিন্ন প্রজাতির গাছপালা ও ফসল রয়েছে। তবে প্রতিবেশী কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত আবেদনে বলা হয়, গত ৩ জুন সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে জমিতে প্রবেশ করে সীমানা খুঁটি অপসারণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর স্বজনরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ৪৫ হাজার টাকা চাঁদা দাবি, ঘরের টিন ও মালামাল ক্ষতিসাধন এবং জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বিস্তারিত আসছে,,,,,,,

বিস্তারিত পড়ুন

বনগ্রাম ইউনিয়ন ভূমি কার্যালয়ের সেবাদান নিয়ে প্রশ্ন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ফোন বন্ধ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন ভূমি কার্যালয়ের সেবা কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় ভোগান্তির অভিযোগ তুলেছেন সেবাগ্রহীতারা। বুধবার (৩ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বনগ্রাম ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিয়াউর রহমানের কার্যালয় বন্ধ পাওয়া … বিস্তারিত পড়ুন

পলাশবাড়ীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, মাদকসেবক আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার এবং এক মাদকসেবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১১টা ২৫ মিনিটে পলাশবাড়ী থানার ৬ নম্বর বেতকাপা ইউনিয়নের … বিস্তারিত পড়ুন