ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

পূবাইল থানা প্রেস ক্লাবের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর মহানগরীর পূবাইল থানার মীরের বাজারস্থ জহির উদ্দিন মার্কেটের ঘাসফড়িং হোটেল সংলগ্ন মাঠ সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধার সভাপতিত্বে ও পূবাইল থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আলতাব হোসেন সিরাজী এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – পূবাইল থানা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন- আলহাজ্ব সুলতান উদ্দিন আহম্মেদ, সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি, মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি পূবাইল থানা বিএনপি, পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি রবিউল আলম আওলাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইবুল ইসলাম সোহাগ, পূবাইল থানা বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সরকার, পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তার, মহিলা দলের বিএনপি নেত্রী ও কাউন্সিলর পদপ্রার্থী ফারহানা বেলি লাইলী, খোরশেদা আক্তার সীমা, সাবেক সাধারণ সম্পাদক পূবাইল ইউনিয়ন মহিলা দল, পূবাইল থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী সোহেল খান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রাজিব ভূঁইয়া, পূবাইল থানা ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মিয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন ।

লেখক