ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার বাদশা সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব তমেজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম শ্রেণির ঠিকাদার ও নগর-আমরুল প্রভাতী ক্লাবের সভাপতি আমিনুর রহমান জোয়ার্দার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আমিনুর রহমান, আমরুল ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এম রহমত আলী, আয়োজক কমিটির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীনুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক সোহেল, মমিন, পারভেজ, কামরুল, ইউনিয়ন বিএনপির সদস্য জামাল উদ্দিন মোল্লা, ওয়ার্ড বিএনপির সভাপতি আকসার আলী, ডা. আব্দুল গাফফার, খাইরুল বাশার ফিরু, মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খেলায় খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল ৫-০ গোলে প্রতিপক্ষ দলকে পরাজিত করে বিজয় অর্জন করে

লেখক