ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমিটির সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে শহরের বিনোদপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমিটির সভাপতি অরুণ কুমার সরকার। সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার দাস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভূতোষ রায়। অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জ্যোতি শংকর ঝন্টু, ফকীর শাহাদাত হোসেন, ডাক্তার সুশীল কুমার সরকার। বার্থা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিরানন্দ সরকার, পরিমল সরকার, বাসুদেব মন্ডল, তাপস কুমার বিশ্বাস, জিতেন্দ্রনাথ ভৌমিক, মহাদেব বিশ্বাস, প্রভাস দাস প্রমুখ।

আলোচনা সভা শেষ অরুন কুমার সরকারকে সভাপতি ও গৌতম কুমার দাসকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। বাকী সদস্যরা হলেন সহ সভাপতি জিতেন্দ্রনাথ ভৌমিক, নিরানন্দ সরকার, পরিমল সরকার, বাসুদেব মন্ডল, প্রভাস দাস, মহাদেব বিশ্বাস। সহ সাধারণ সম্পাদক উত্তম সরকার, কোষাধ্যক্ষ বিকাশ রবি দাস৷
সাংগঠনিক সম্পাদক তাপস কুমার বিশ্বাস ৷
প্রচার ও প্রকাশনা সম্পাদক রবীন্দ্রনাথ সরকার। তথ্য ও গবেষণা সম্পাদক বিকাশ সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট চন্দন সরকার,
নারী বিষয়ক সম্পাদক রিক্তা হালদার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কণিকা সরকার৷ কার্যনির্বাহী সদস্য অনিল রবি দাস, গোকুল চন্দ্র পোদ্দার, উত্তম কুমার বর্মন, রিপন হালদার, দিলীপ কুমার হালদার।

লেখক