ব্রেকিং নিউজ রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে বিএনপি নেতা স্বপনের মৃত্যু, ফজলুল হক মিলনের শোক

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ওয়াজ উদ্দিন এর কনিষ্ঠ পুত্র কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ছাত্রনেতা বিএনপি নেতা মো. মোবারক হোসেন (স্বপন) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১২ জানুয়ারী) দুপুর ২ টায় স্থানীয় সোমবাজার ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে উত্তর সোম সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

তিনি মৃত্যুকালে মা, স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মো. মোবারক হোসেন (স্বপন) কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ছাত্রনেতা ও সোমবাজারস্থ শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্ব পালন শেষে ইউনিয়ন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি সোমবাজার কেন্দ্রীয় ঈদগাঁহ্ জামে মসজিদের আমৃত্যু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরহুম মো. মোবারক হোসেন (স্বপন) এর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মনিরুজ্জামান খান লাভলু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আকন্দ, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ উদ্দিন আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান,কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মজিবুর রহমান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (রফিক), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ প্রমুখ।

এসময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক