ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

নওগাঁয় উদ্ধারকৃত ৪৬টি হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর পুলিশের

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মোট ৪৬টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম  ভুক্তভোগী মালিকদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জান-মাল রক্ষায় নওগাঁ জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্কতার সাথে মোবাইল ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, কোনো কারণে মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে উদ্ধার কার্যক্রম সহজ হয়।

এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকগণ নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

লেখক