ব্রেকিং নিউজ নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতারদুপচাঁচিয়া সদর ইউনিয়নের সেবক হয়ে কাজ করতে চান মো. ইদ্রিস আলী

শাজাহানপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, প্রাচীর ভাঙচুর, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ

শাজাহানপুর প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আদালতের ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছেন রিক্তা মিস তেরমিজী রহমান (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানাধীন আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকায় অভিযোগকারীর সঙ্গে প্রতিবেশী মহিউল আলমের (৫৮) জমি পাশাপাশি অবস্থিত। সম্প্রতি অভিযুক্ত তার জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে অভিযোগকারীর জমিতে প্রবেশের রাস্তা সংলগ্ন প্রাচীরের একটি অংশ ভেঙে সীমানা দখলের চেষ্টা করা হয়।

এ ঘটনায় অভিযোগকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে (মোকদ্দমা নং–৫২৯পি/২০২৫) আদালত উক্ত জমির ওপর ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন। অভিযোগে বলা হয়, আদালতের আদেশ অমান্য করে গত ৫ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্তের নির্দেশে ১০–১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি প্রবেশপথ সংলগ্ন প্রাচীরের বাকি অংশ ভেঙে পুনরায় সীমানা দখলের চেষ্টা করে।

খবর পেয়ে অভিযোগকারী ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আদালতের আদেশ মানতে অস্বীকার করে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান মানিক ও মুক্তাদির রহমানসহ এলাকার আরও অনেকে উপস্থিত ছিলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করেছেন। আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে অভিযোগকারী তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

লেখক