ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শিয়ালকোলে বারাআত মাহফিলে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে বারাআত মাহফিলে অর্থাৎ (শবে বরাত) উপলক্ষে আয়োজিত অত্র ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ‘হিবাতি মালাবিসুল জাদীদাহ্’ কর্মসূচির আওতায় মোট ১৮০টি নতুন পোশাক উপহার দেওয়া হয়। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টায় শিয়ালকোল ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার প্রশাসক মো. মামুন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাজমুল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল হুদা, আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম।

আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মতিউর রহমান মতি,  শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল ছালাম টুপা, সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম মুন্সি, শিয়ালকোল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সালাম, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তব্যে অতিথিরা বলেন, এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

নতুন এ পোশাক পেয়ে মাদ্রাসা শিক্ষার্থী ছেলেমেয়েরা আনন্দ প্রকাশ করে।

লেখক